ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন

ads

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ রেকর্ড এটি। করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে এ পর্যন্ত ১০ হাজার ৪’শ ২২ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ১৭১ জনের।


শনিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন। সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৯০ জন, এখানে মোট আক্রান্তের সংখ্যাÍ ৪ হাজার ৫৫ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ২ হাজার ২৩০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৭৬ ও মারা গেছেন ৭ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৭৭৩ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৯৬০ ও মারা গেছেন ৩০ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৮ জন। অপরদিকে নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩৫ জন, সদরে ১৯ জন, বন্দরে ১০ জন, আড়াইহাজারে ১১ জন, সোনারগাঁয়ে ১৪ জন ও রূপগঞ্জে ৪৮ জন আক্রান্ত হয়েছে।


এপর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৯ হাজার ১০৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ৫শ, সদর উপজেলার ১ হাজার ৯শ ৮২ জন, রূপগঞ্জে ১ হাজার ৫শ ৮৪ জন, আড়াইহাজারের ৭২৬ জন, বন্দরের ৪৮২ ও সোনারগাঁয়ের ৮৩৪ জন।

ads
ads
ads

Our Facebook Page